September 18, 2026, 12:03 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রোগীদের সেবায় যেকোনো মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারলে স্বাস্থ্যখাতে উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষা এবং চিকিৎসা খাতে নানা উদ্যোগ নিয়েছে। এছাড়াও স্বাস্থ্যের উন্নয়নে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত বাজেটকে যথাযথ ব্যবহার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময়ে কার্ডিয়াক রোগের সংখ্যা বাড়ছে। বর্তমান সময়ে বাস্তবতায় হার্টের বিভিন্ন চেকআপ করাতে এখন আর বাইরে যেতে হয় না। দেশের সার্জন এবং প্রফেসরদের কাজে লাগাতে হবে। মূলত, ১৯৮১ সালের ১৮ই সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম ওপেন-হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। ঐতিহাসিক সেই দিনটি থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের কার্ডিয়াক সার্জারি বিভাগ ৪৫ বছর পূর্ণ করলো।’

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page