November 21, 2026, 11:35 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জ্বালানি সরবরাহ বৃদ্ধির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে অবস্থিত তিতাস-২৮ নম্বর কূপটির খননকাজ গত বছরের ১৫ ডিসেম্বর শুরু করে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। ভূগর্ভের প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন সম্পন্ন করার পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পাদন করা হয়।

পরীক্ষামূলক সরবরাহের অংশ হিসেবে গত ১৯ জুন থেকে কূপটি থেকে গ্যাস সংযোগ চালু করা হয়, যা থেকে ইতিমধ্যে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। শনিবারের উদ্বোধনের পর থেকে এই কূপ থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের গ্যাস নিয়মিত সরবরাহ করা হবে।

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের মোট ২৩টি কূপ চালু রয়েছে, যেগুলো থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। নতুন কূপটি যুক্ত হওয়ায় দেশে মোট জ্বালানি সরবরাহের পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি খাতের দায়িত্বশীল কর্মকর্তারা।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page