November 7, 2026, 1:16 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মশাল মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাত কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও ৩০-৩৫টি মশাল জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে মশাল মিছিলসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পালাক্রমে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরিফুল ইসলাম সরকার জানান, সোমবার রাত ৯টার দিকে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা খবর পান, শ্রীপুরের নয়নপুর এলাকায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। পরে সেখানে গিয়ে তাদের ধাওয়া করা হয়। এ সময় ব্যানার ও ৩০-৩৫টি মশালসহ সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাত বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককেন্দ্রিক নাশকতা প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ধরনের মিছিল করতে দেওয়া হবে না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, খবর পেয়ে সাতজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় ব্যানার ও মশাল জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page