October 11, 2026, 4:53 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারাদেশে লোডশেডিং বাড়তে থাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে মাদ্রাসাগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এ কার্যক্রমে সহায়তা, প্রণোদনার তথ্য ও নেট মিটারিং সংযোগের সমস্যা সমাধানে হটলাইন এবং ওয়ান-স্টপ সেবা চালু করেছে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

রোববার (১১ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন, প্রণোদনা-সংক্রান্ত তথ্য এবং নেট মিটারিং সংযোগের বিষয়ে সহায়তা পেতে সংশ্লিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবে মাদ্রাসাগুলো।

জরুরি সহায়তার জন্য বিদ্যুৎ বিভাগের হটলাইন নম্বর ১৬৯৯৯। এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ১৬২০০, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ১৬১২০, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ১৬১১৭ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ১৬৬০৩ নম্বরে যোগাযোগ করা যাবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) হটলাইন নম্বর ০১৫৫০৭৭৭৭৭৭।

নির্দেশনায় আরও বলা হয়, টেলিফোনে যোগাযোগের পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর প্রধান কার্যালয় এবং জেলা ও উপজেলা কার্যালয়ে থাকা ওয়ান-স্টপ সেবা কেন্দ্র থেকেও সহায়তা পাওয়া যাবে। এসব কেন্দ্রে সমস্যার সমাধান না হলে বাংলাদেশ সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনের ১৩ তলায় অবস্থিত বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় ওয়ান-স্টপ সেবা কেন্দ্রে যোগাযোগ করা যাবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page