October 16, 2026, 12:27 pm
শিরোনামঃ
ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এইমাত্রপাওয়াঃ

ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিগত ফ্যাসিবাদের আমলে চরম স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছে উল্লেখ করে সেই দুস্থ চক্র থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি পণ্য সংরক্ষণে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি, কৃষিতে প্রয়োজনীয় প্রণোদনা প্রদান এবং কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

কৃষি খাতের বর্তমান বাস্তব অবস্থা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে কৃষি এখন আর আগের মতো লাভজনক খাত হিসেবে টিকে নেই। কৃষিকাজ থেকে পর্যাপ্ত আয় না হওয়ার কারণে দিন দিন শ্রমিকরা এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। যার ফলে বর্তমানে অনেক জায়গায় চাষাবাদের জন্য পর্যাপ্ত কৃষি শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে। এই সংকট নিরসনে দ্রুততম সময়ে কৃষি খাতকে লাভজনক করার তাগিদ দেন তিনি।

কৃষিপণ্যের বাজারজাতকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, মাঠপর্যায়ে একজন কৃষক আলুর কেজি বিক্রি করছেন মাত্র ১০ টাকায়, অথচ সেই একই আলু ঢাকার বাজারে এসে ভোক্তাদের কিনতে হচ্ছে ৭০ টাকায়। কৃষক ও ভোক্তা—উভয় পর্যায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কীভাবে কৃষকের উৎপাদন খরচ তোলা ও ভোক্তার জন্য ন্যায্য দাম নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশবান্ধব ও আধুনিক কৃষির প্রতি জোর দিয়ে রাষ্ট্রপতি সারের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন। একই সঙ্গে কৃষিক্ষেত্রে গবেষণাকে আরও বেগবান করতে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করতে কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page