October 20, 2026, 4:00 pm
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার আমিনপুরে ৮০০ পিস ইয়াবাসহ সোহেল রানা নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে আমিনপুর থানার কাজিরহাট স্পিডবোট ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা আমিনপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু বক্করের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশে কর্মরত থাকা অবস্থায় ডোপ টেস্টে তার ফল পজিটিভ আসায় তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল কাজিরহাট ঘাট এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি এলাকার কয়েকজন চিহ্নিত মাদক কারবারির নাম-ঠিকানা জানিয়েছেন।

ওসি আরও বলেন, তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় যা-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page