October 23, 2026, 10:59 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : আরাগচি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি ‘পরজীবী’ সম্পর্ক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বিগত তিন বছরে মার্কিন সরকার তাদের করদাতাদের ১১ বিলিয়ন ডলার অর্থ ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যয় করেছে। এই সময়ের মধ্যে ইসরায়েলকে সুরক্ষা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসরায়েলের নিজস্ব বাহিনীর চেয়েও বেশি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আরাগচি জোর দিয়ে বলেন, এই ধরনের সম্পর্ককে কোনোভাবেই পারস্পরিক সহযোগিতাপূর্ণ বলা যায় না। এটি মূলত একটি পরজীবী সম্পর্কের উদাহরণ।

পরিসংখ্যান তুলে ধরে তিনি মার্কিন নীতির তীব্র সমালোচনা করেন এবং ইসরায়েলের প্রতিরক্ষায় ওয়াশিংটনের একক নির্ভরতাকে অনৈতিক ব্যয় হিসেবে বর্ণনা করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page