October 23, 2026, 11:30 am
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু ও মিজানুর রহমান মিনু হঠাত্ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে কিছুটা সুস্থতা অনুভব করায় গতকাল দুপুরের পর বাসায় ফিরেছেন আব্দুল আউয়াল মিন্টু। আব্দুল মঈন খান ও মিজানুর রহমান মিনুকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিন নেতার পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান গত বুধবার রাতে হঠাত্ বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিত্সকদের কাছ থেকে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার হঠাত্ অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রক্তশূন্যতা হওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে উন্নত চিকিত্সার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এনে ভর্তি করা হয়। গতকাল মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ বিষয়ে ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন বলেন, মন্ত্রীকে উন্নত চিকিত্সার জন্য রাজশাহী থেকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেই বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিত্সা চলছে। ডাক্তাররা মন্ত্রীকে অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন। সেগুলো করা হচ্ছে। বর্তমানে উনি কিছুটা ভালোর দিকে আছেন। মন্ত্রী নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান, বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুও হঠাত্ অসুস্থ বোধ করায় বুধবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে কিছুটা সুস্থতা অনুভব করায় গতকাল বৃহস্পতিবার দুপুরের পর বাসায় ফিরে যান তিনি। আব্দুল আউয়াল মিন্টু তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, অসুস্থ বোধ করায় আমি আগেই হাসপাতালে গিয়েছিলাম, তবে বিষয়টি তেমন গুরুতর ছিল না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থতার পথে আছি।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page