October 26, 2026, 5:33 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনলাইনে ট্রেনের টিকিট কেনার পর অন্যের কাছে হস্তান্তর করে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা ও সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করা যায় কি না, তা নিয়ে কাজ চলছে। ‎

সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‎

‎রেলমন্ত্রী বলেন, অনলাইনে টিকিট বিক্রির সময় লাখ লাখ মানুষ একসঙ্গে প্রবেশের চেষ্টা করেন। এতে চাপ তৈরি হয় এবং অনেক সাধারণ যাত্রী টিকিট কিনতে পারেন না। ঈদের সময় প্রতিদিন ৩২ হাজার টিকিটের বিপরীতে ৩৬ থেকে ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। ‎

‎রেলমন্ত্রী বলেন, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। আবার ১০ জন মিলে টিকিট কিনলে তাঁদের কাছে ৪০টি টিকিট চলে যেতে পারে। পরে এসব টিকিট বেশি দামে বিক্রির প্রবণতা দেখা যায়। অনলাইনে টিকিট কেনার পর অন্যের কাছে হস্তান্তর করে বিক্রি করা ঠেকানো কঠিন। ‎

রেলমন্ত্রী আরও বলেন, অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে আগে প্রবেশকারী আগে কেনার সুযোগ পান। অভিযোগের ভিত্তিতে তদন্ত করেও অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে ব্যবস্থাটি পুরোপুরি ত্রুটিমুক্ত, এমন দাবি করছেন না তিনি। পর্যায়ক্রমে ত্রুটি দূর করার চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৪ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page