November 19, 2026, 3:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় শীর্ষ সন্ত্রাসী তোতার নামে মামলা করায় বাদিকে হত্যার হুমকি যশোরের কেশবপুরে মাছের ঘের থেকে লাশ উদ্ধার একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান : ডিএমপি এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণে ৮ হাজার ৮৮৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন সিরাজগঞ্জে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ; মরদেহ ট্রাঙ্কে রেখে নিখোঁজের নাটক গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে নিহত খালিদ হাসান নামের এক যুবককে গরু চোর সন্দেহে গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত খালিদ হাসান উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাবেক শিক্ষক মাহবুব ইসলামের ছেলে।

তার বাবা স্থানীয় মাদারপুর মাদ্রাসাশিক্ষক ছিলেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন।

সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর উপজেলার ২ নম্বর রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে মাদারপুরের খিয়ারচড়ায় গরু চোর সন্দেহে খালিদ হাসানকে আটক করে স্থানীয় কিছু লোক। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত খালিদ হাসানের মরদেহ উদ্ধার করে।

মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন জানান, নিহত খালিদ হাসানের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবেন বলে জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page