October 27, 2026, 1:08 pm
শিরোনামঃ
রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনের মুখে নিরাপত্তা বাহিনী মোতায়েন বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমানের বিপুল সংখ্যক ফ্লাইট নভি মুম্বাই থেকে অরুণাচলে পাসিঘাট বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে।

অরুণাচল প্রদেশ পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সিয়াং এবং আপার সিয়াং অঞ্চলে ইতোমধ্যেই র‌্যাফের কয়েকটি দল কাজ করছে। এছাড়া আসামের ডিব্রুগড়, শিবসাগর, জোরহাট, নাগাঁও ও নলবাড়ি থেকে সিআরপিএফ কোম্পানিগুলোকে সিয়াং উপত্যকায় পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের মোকাবেলায় নারী র‌্যাফ সদস্যসহ মোট ৩৪টি সিএপিএফ কোম্পানি সিয়াং এলাকায় নিয়োজিত রয়েছে।

গত ২৩ অক্টোবর পূর্ব সিয়াং জেলায় প্রস্তাবিত বাঁধবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেয়। সেখানে এনএইচপিসির স্থানীয় কার্যালয় এবং পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি বিধায়কদের বাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাসিঘাট, মেবো এবং রুকসিনে বিএনএসএস-এর ১৬৩ ধারার অধীনে বিধিনিষেধ বজায় রেখেছে প্রশাসন।

সহিংস বিক্ষোভের ঘটনায় অরুণাচল প্রদেশ পুলিশ একাধিক মামলা দায়ের করেছে। এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ৮ জনকে আটক রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে সিয়াং উপত্যকার পর আপার সুবানসিরি জেলাতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ১ হাজার ৬০০ মেগাওয়াটের আপার সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্প বাতিল এবং তাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতিকে আটকের চেষ্টার প্রতিবাদে ডাকা ১২ ঘণ্টার বন্ধের সময় জেলা সদর ডাপোরিজোতে উত্তেজনা তৈরি হয়। রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়া হলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে তীব্র তর্কবিতর্ক হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page