October 28, 2026, 11:49 am
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো. নেজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক। পরে একটি বিলের পাশ থেকে তার দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকার বিলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নেজাম উদ্দিন সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীরেরখীল স্লুইস গেট এলাকার মো. রফিকুল ইসলাম রক্করের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিজের আবাদ করা আমন ধান হাতির আক্রমণ থেকে রক্ষা করতে ধানক্ষেতের পাশে পাহারা দিচ্ছিলেন নেজাম। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে বিলের পাশে মরদেহ ফেলে রেখে যায়।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, কিছুদিন আগে ঘর নির্মাণকে কেন্দ্র করে নেজাম উদ্দিনের কাছে চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমন ধান হাতির আক্রমণ থেকে রক্ষা করতে রাতে বিলে পাহারা দিতে গিয়েছিলেন নেজাম উদ্দিন। ধারালো অস্ত্র দিয়ে দুই হাত কেটে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page