October 30, 2026, 9:36 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ‘গোমাতা’র ক্ষতি করা হলে কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গোমাতার সুরক্ষা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার। তিনি বলেন, “গোমাতার বিরুদ্ধে যেন কেউ হাত না তোলে। কারও গোমাতার ক্ষতি করা উচিত নয়। আমি স্পষ্ট করছি, যদি এটি হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না।”

জনসভায় সীমান্ত এলাকার নিরাপত্তা এবং বেআইনি অবকাঠামো প্রসঙ্গে তিনি আরও বলেন, দেশবিরোধী ও জাতীয়তাবিরোধী কার্যক্রম রোধ করতে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে কোনো অবৈধ মাদ্রাসা পরিচালনা করতে দেওয়া হবে না। একই সঙ্গে তথাকথিত বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের নিজ দেশ বাংলাদেশে ফেরত পাঠানো এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া তরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page