October 30, 2026, 5:05 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক

ইয়ানূর রহমান : যশোরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন শার্শার পশ্চিমকোটা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইয়াছিন গাজী (২৬) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল গফ্ফার (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের নিউ আকিজ পেট্রোলিয়াম লিমিটেডের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ইয়াছিন গাজী ও আব্দুল গফ্ফারকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

যশোর জেলা গোয়েন্দা শাখার ওসি মামুনুর রশিদ জানান, আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page