ইয়ানূর রহমান : যশোরের শার্শায় ৯৯ বোতল কফ সিরাপসহ পুলিশ ইমন নামে ১জনকে আটক করেছে । শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিমকোটা গ্রামে অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানার এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা মাঝেরপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের শাহজাহান সরদারের ছেলে ফয়সাল আহম্মেদ ইমনকে আটক করা হয়।
পরে তাঁর বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল উইনক্রেক্স ও ২০ বোতল ইসকফ কফ সিরাপ উদ্ধার করা হয় বলে পুলিশ জানান।
পুলিশ জানান, মাদক উদ্ধারের ঘটনায় আটক ইমনে বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।