November 15, 2026, 11:59 am
শিরোনামঃ
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু কাজে লাগাবো : তুরস্কের প্রেসিডেন্ট শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে : রিজভী পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৬ জন আটক দিনাজপুরে বাড়ির দরজার সামনে থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার আকাশ থেকে ফিরে এল বিশালাকার ‘স্টারশিপ’, প্রথমবারের মতো ধরে ফেলল স্পেসএক্স গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু পুরুষ চিকিৎসক ‘মাহরাম’ না হওয়ায় নারী রোগীদের ‘চিকিৎসা বন্ধ’ আফগানিস্তানে ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলার আসামি যশোরের চৌগাছা থেকে আটক
এইমাত্রপাওয়াঃ

পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৬ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয় দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতে আটকদের মধ্যে পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড অন্য একজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়।

রোববার (১৫ নভেম্বর) সকালে এনএসআইয়ের দেওয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলো, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদের হাট এলাকার হাবিল মণ্ডল (৬৫), কিসমতপ্রতাপপুর এলাকার বিপুল (৪২), একই এলাকার সুজন আলী (৪২), হেমায়েতপুর এলাকার জুয়েল হোসেন (৩২), একই এলাকার ওয়ারেসকে (৪০) ১৫ দিন করে কারাদণ্ড এবং হেমায়েতপুর এলাকার হাফিজুর রহমান মাহফুজের (৪০) বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়।

এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ডের আদেশ দেন। অন্য একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই নভেম্বর, ২০২৬
  • ১লা অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page