স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ২০২৬-২৭ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
১৯ নভেম্বর বৃহস্পতিবার মহেশপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে চলতি রবি মৌসুমে সরিষা, মসুর ও গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়।
মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহমুদ হাসান, অতিরিক্ত কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমাম হোসেন জ্যোতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও ঝিনাইদহ-৩ আসনের এমপির পিএস মোঃ আমিরুর ইসলাম।

এছাড়াও মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সীমান্তবাণী পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ৫শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি হারে সরিষা বীজ ১০ কেজি হারে ডিএপি ও ১০ কেজি হারে এমওপি সার, ৪ শত কৃষকের মাঝে ৫ কেজি হারে মসুরের বীজ ১০ কেজি হারে ডিএপি ও ৫ কেজি হারে এমওপি সার এবং ১৫০ জন কৃষকের মাঝে ২০ কেজি হারে গমের বীজ ৩৫ কেজি হারে ইউরিয়া ২০ কেজি হারে ডিএপি ও ১৮ কেজি হারে এমওপি সার বিতেরনের উদ্বোধন করা হয়।