November 19, 2026, 5:41 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত

ইয়ানূর রহমান : যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর আগুনে দগ্ধ হয়েছেন গাড়িটির চালক রাজিব (৪৫)। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন তাঁর সহকারী হৃদয় (৪০)। হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাজিব ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তাঁর সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে। তাঁরা দুজনই বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে যশোরের উদ্দেশে আসা কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭)। ভোরে হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি কলাবাগান থেকে চার-পাঁচজন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর একটি কাভার্ড ভ্যানের বডিতে আঘাত করে। অন্যটি খোলা জানালা দিয়ে চালকের কেবিনে প্রবেশ করে বিস্ফোরিত হয়। এতে চালকের কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। আকস্মিক হামলায় চালক রাজিব নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের একটি বাগানে ঢুকে যায়।

ঘটনার খবর পেয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যরা আহত চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখমণ্ডল, পিঠ ও হাতের ভিন্ন ভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁর শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের মুখ ও হাতে ক্ষত সৃষ্টি হয়েছে। দুজনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page