ফারুক আহমেদ, মাগুরা : মাগুরায় শাহ সিমেন্ট সেরা কারিগর নির্মান কারিগরদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার ২৩ নভেম্বর সকাল ৯ টার সময় ভিটাশাইর মিলগেট ফাতেমা কমিউনিটি সেন্টার ২য় তলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন শাহ সিমেন্ট এক্সক্লুসিভ ডিলার মাহাবুব সিদ্দিক ডেভিড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ সিমেন্ট খুলনা ডিভিশন ডেপুটি ম্যানেজার শ্যামল পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ সিমেন্ট ঝিনাইদহ-মাগুরা এরিয়া ম্যানেজার রাজু আহমেদ, মাগুরা জেলা সিনিয়র মার্কেটিং অফিসার আব্দুর গফফার, সিনিয়র মার্কেটিং অফিসার তানজির আহমেদ, ঝিনাইদহ-মাগুরা প্রডাক্ট ইঞ্জিনিয়ার ফয়েজ উদ্দিন আরিফ এম এস আই শাহ সিমেন্ট, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সেতু ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলো ২০০ জন ইমারত নির্মাণ রাজ মিস্ত্রি ও সাধারণ মিস্ত্রি বৃন্দগণ। অনুষ্ঠানে র্যাফেল ড্র, কমন গিফট সবার জন্য ও কুইজ প্রতিযোগিতা হয়, জনপ্রতি ৫০০ শত টাকা সম্মানী ভাতা ও দুপুরে খাবার পরিবেশন করা হয়। সংস্কৃতি শিল্পী ছিলেন ঝিনাইদহ থেকে আগত কন্ঠশিল্পী মুক্তি, কন্ঠশিল্পী শান্তা বিশ্বাস ও গিটারিস্ট কন্ঠ শিল্পী শিশির।
প্রধান অতিথি শাহ সিমেন্ট খুলনা ডিভিশন ডেপুটি ম্যানেজার শ্যামল পাল তার বলেন, শাহ সিমেন্ট আবুল খায়ের গ্রুপ-এর একটি প্রতিষ্ঠান পূর্ণ নাম শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। ২০০২ সালে মুন্সীগঞ্জে কারখানা স্থাপনের মাধ্যমে যাত্রা শুরু করে। সিমেন্ট এবং রেডি মিক্স কনক্রিট (আরএমসি) উৎপাদন করে। আর বাংলাদেশের পদ্মা সেতু সহ বড় বড় সেতু, ব্লিডিং সহ নানা ধরনের কাজ শাহ সিমেন্ট দিয়ে করা হয়। আর বাংলাদেশের সর্বাধিক বিক্রিত সিমেন্ট এই শাহ সিমেন্ট।