November 23, 2026, 5:55 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম আটক যশোরে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীর হাতের কব্জি কেটে ফেল্লো স্বামী মাগুরায় শাহ সিমেন্ট কারিগরদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা  পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যারা পাস করেছেন তাদের ভর্তি পরীক্ষা আটকে রাখা যায় না : অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলো দুর্বৃত্তরা মুন্সীগঞ্জে ডাকাতি করতে গিয়ে স্ত্রীর সামনেই স্বামীকে বেঁধে পিটিয়ে হত্যা বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ চীন
এইমাত্রপাওয়াঃ

যশোরের কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম আটক

ইয়ানূর রহমান : যশোরের কেশবপুরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে ঢাকা থেকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

ডিবি’র তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ৩৩ বছর বয়সী এই সাবেক সংসদ সদস্যের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল ইসলাম। ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

রাজনৈতিক জীবনে আজিজুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে তিনি যশোর জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আজিজুল ইসলামের বিরুদ্ধে কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের ওপর হামলা, মারধর ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে মামলা হয়েছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছ।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে নভেম্বর, ২০২৬
  • ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১২ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page