May 10, 2026, 12:06 pm
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৪ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

গীবত (পরনিন্দা) প্রসঙ্গে হাদীসে কুদসীসমূহ (বাংলা অর্থ)

গীবত বা পরনিন্দা করা একটি নিন্দনীয় চরিত্র। এটা মানব সমাজের পরস্পরের প্রতি হিংসাÑবিদ্বেষ, ঘৃণা ও মনোমালিন্যের সৃষ্টি করে। মহাগ্রন্থ আল  কোরআন ও হাদীসে গীবত প্রসঙ্গে অতি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোরআন মাজীদে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার ন্যায় গর্হিত কাজ বলে বর্ণনা করা হয়েছে। আর হাদীসে একে ব্যভিচার অপেক্ষা  জঘন্যতম  অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।
১. শেষ বিচার দিবসে কোন বান্দা তার আমলনামা খোলা অবস্থায় দেখবে এবং তার ভেতর দৃষ্টিপাত করবে। সে তাতে এরূপ কতকগুলো নেকী দেখতে পাবে, যা সে করেনি। তখন সে বলবে, “হে রব! এটা আমার জন্য কোথা থেকে আসল?” আল্লাহ্ বলবেন, “এটা সে সব কুৎসা, যা তোমার বিরুদ্ধে মানুষেরা বর্ণনা করেছিল। অথচ তুমি তা অনুভব করনি।” আবূ নুয়াইম আলোচ্য হাদীসখানা হযরত শাবীব ইবনে সা‘দ বালাবী থেকে বর্ণনা করেছেন।
২. শেষ বিচার দিবসে বান্দাকে তার আমলনামা খোলা অবস্থায় দেখানো হবে। সে তাতে এরূপ কতকগুলো সাওয়াব দেখবে, যা সে আমল করেনি। সে বলবে, “হে প্রতিপালক! আমি এ সওয়াবগুলি অর্জন করিনি।” তিনি বলবেন, “লোকগণ তোমার নিন্দা করেছিল, তারই পরিবর্তে আমি এগুলি লিখেছি।” আর অপর এক বান্দার সামনে শেষ বিচার দিবসে তার আমলনামা খুলে দেয়া হবে। সে বলবে, “হে প্রতিপালক! আমি কি অমুক দিন অমুক সওয়াবের কাজ করিনি? তখন তাকে বলা হবে, “তুমি মানুষের নিন্দা করতে। ফলে সেসব সওয়াব তোমার আমলনামা থেকে মুছে ফেলা হয়েছে। ”খারায়েতী আলোচ্য হাদীসখানা হযরত আবূ উমামা (রাঃ)এর সূত্রে বর্ণনা করেছেন।

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page