July 21, 2026, 1:39 pm
শিরোনামঃ
স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনার মহানুভবতায় খালেদা জিয়ার সাজা স্থগিত হয়েছে : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দুটি শর্তে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন মুক্ত চিকিৎসা নিচ্ছেন। প্রতি ছয় মাস পর এটা (মুক্তির মেয়াদ) বাড়ানো হচ্ছে। তার অবস্থা বিবেচনা করেই এটি করা হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, আইনের ধারা অনুযায়ী খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও সরকার তার সাজা স্থগিত করে। জিয়া পরিবারের আবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে এটি হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছে সরকার। যাতে শ্রমিকরা ভালো থাকতে পারেন।

এ সময় আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page