June 26, 2026, 11:00 pm
শিরোনামঃ
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী ; শোডাউন না করার নির্দেশ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আশাবাদী প্রধানমন্ত্রী ধরার পর হেরোইন কিভাবে যেন আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে পাট মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা অন্তত এক টাকা হলেও বাড়াতে হবে : ফজলুর রহমান পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ  যুক্তরাজ্যে ১ কোটি পাউন্ড কর দিয়ে শীর্ষ করদাতার তালিকায় রাজা চার্লস হরমুজ প্রণালিতে ইরানের হামলা ; আটকে পড়া হাজারো নাবিকের উদ্ধার অভিযান স্থগিত আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
এইমাত্রপাওয়াঃ

বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে আমেরিকা : রাশিয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকা রাশিয়ার খাদ্যশস্য ও সার রপ্তানি করতে বাধা দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মস্কো গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার ওপর আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এ যাবতকালের মধ্যে একক কোনো দেশের ওপর আরোপিত সর্বোচ্চ নিষেধাজ্ঞা। আমেরিকা রাশিয়ার খাদ্যশস্য ও সার রপ্তানি করতে বাধা দিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মস্কো গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ফলে  পশ্চিমা দেশগুলো বিদেশের সঙ্গে রাশিয়ার কোম্পানিগুলোর সব ধরনের ব্যবসা নিষিদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে অনেকগুলো রুশ ব্যাংককে বের করে দিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটি বৈশ্বিক খাদ্য সংকট এড়াতে আগের চেয়ে বেশি খাদ্যশস্য রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, বিশ্বের কৃষিজাত পণ্যের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ রাশিয়া যাতে তার খাদ্যশস্য রপ্তানি করতে না পারে সেজন্য ওয়াশিংটন তার শেষ প্রচেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে।

জাখারোভা বলেন, বিশ্বের খাদ্য নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য খাদ্য ও সারসহ অন্যান্য প্রয়োজনীয় সব সামগ্রী রপ্তানি করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে তা করতে দেয়া হচ্ছে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page