August 24, 2026, 12:16 pm
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা ও ইউনিয়নে হবে হেলথ হাব : স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা উত্তেজনা কমানোর বৈঠকের পরদিনই সিরিয়ায় ইসরায়েলি অভিযান ইরান-সৌদি আরবের যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিলো ইরাক ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ বার ‘যুদ্ধবিরতি’ লঙ্ঘন করেছে ইসরায়েল ঝিনাইদহের মহেশপুরে কলেজছাত্র হাসানের মৃত্যুর ঘটনায় প্ররোচনাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুষের টাকা না দিলে নতুন লোক নিয়োগের হুমকির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার আদালত চত্বর থেকে পালানো আসামি আজিজুল ৪ দিন পর ঢাকা থেকে গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালানো হত্যাসহ ১৪ মামলার আসামি আজিজুল শেখকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (২০ অক্টোবর) তাকে ঢাকার ধামরাই থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। আজিজুল শেখ গোপালগঞ্জের জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও টাঙ্গাইল থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, গত রবিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় হত্যা, ডাকাতি ও চুরিসহ ১৪ মামলার আসামি আজিজুল হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তাকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে নামে। অবশেষে বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে আসামি আজিজুল শেখ পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার দিন (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রত্যাহারকৃত তিন জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page