March 10, 2026, 1:56 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন।

আগামী জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশের গুরুত্বপূর্ণ পদটিতে নিয়োগ নিয়ে সর্বত্রই জল্পনা-কল্পনা ছিল। অবশেষে সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

রবিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব হারুন-অর-রশীদ।

বাংলাদেশ পুলিশের অন্যান্য রেঞ্জের চেয়ে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ ঢাকা রেঞ্জ। এ রেঞ্জের অধীনে রয়েছে ১৩টি জেলা, ৯৮টি থানা ও ৪৩টি সার্কেল (দুটি থানা মিলে এক একটি সার্কেল)।

অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে তিনি ২০০১ সালে ২০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

সৈয়দ নুরুল ইসলাম কর্মক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার ছাড়াও নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ছিলেন তিনি। এছাড়া পুলিশের বিশেষ শাখা-এসবির পুলিশ সুপার, ডিএমপির ওয়ারী ও মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারসহ পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বকনিষ্ঠ অফিসার হিসেবে পুলিশের ইতিহাসে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। কুমিল্লায় পুলিশ সুপার থাকাকালে স্বচ্ছতার সঙ্গে পুলিশ কন্সটেবল নিয়োগে ব্যাপক প্রশংসা কুড়ান নুরুল ইসলাম। সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার সম্মাননা বিপিএম ও পিপিএম (বার) পদক অর্জন করেন তিনি।

গত বছরের ২ মে সৈয়দ নূরুল ইসলাম অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে এবছরের ১১ মে তাকে ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার।

সৈয়দ নুরুল ইসলামের জন্ম ১৯৭১ সালের ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলার  শিবগঞ্জের উপজেলার জালমাছমারি মহল্লায়। তার বাবা সৈয়দ কসিমুদ্দীন মিঞা এবং মা সৈয়দা গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ সন্তান।

১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ও ১৯৯৩ সালে এমএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এমএএস ডিগ্রি অর্জন করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page