May 10, 2026, 2:38 pm
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৩ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় এক  জনের মৃত্যু ;  নতুন শনাক্ত ১৩৭ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই ভাইরাসে কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আজ ৩ হাজার ৮০৪ জনের নমুনায় নতুন করে ১৩৭ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৯৬ জন। করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৪১ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল ৫ দশমিক ০১ শতাংশ। আজ কমে হয়েছে ৩ দশমিক ৬০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৩৪৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৬ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮৭ জন। শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ০৭ শতাংশ।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page