June 4, 2026, 12:16 pm
শিরোনামঃ
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রতীক : মির্জা ফখরুল ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নীলফামারীতে ঘরের মেঝে খুঁড়ে মিলল মায়ের মরদেহ ; ছেলে পলাতক টাঙ্গাইলে নিখোঁজ যুবদল নেতার মরদেহ উদ্ধার ভোলায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হলো ইসরায়েল-লেবানন লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি গুরুতর ভুল : ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইরানের আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায়  ১ হাজার ৯৩ জনের মৃত্যু ; শনাক্ত ৩ লাখ ৩৪ হাজার ৬৮৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায়  আক্রান্ত হয়ে ১ হাজার ৯৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে পাসংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৬৮৩ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৫ লাখ ৮৯ হাজার ৩৭১ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৪৫ লাখ ৭৪ হাজার ৬৭১ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রে এবং দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জার্মানি। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, ইতালি, তাইওয়ান, ফ্রান্স, জাপান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ৪৯২ জন এবং মারা গেছেন ১৮৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৪১২ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩৭৭ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২১৪ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৩১ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯২ লাখ ৮১ হাজার ৯৫৪ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৪ হাজার ৫৯৬ জনে।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৮৯ জন এবং মারা গেছেন ৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৭১১ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত ৭ হাজার ৮৪৯ জন এবং মারা গেছেন ৮২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ২ হাজার ২০৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৭২ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৭৫৮ জন এবং মারা গেছেন ৯৪ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার ১৮৭ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৪০ জন।

২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৭৩৭ জন এবং মারা গেছেন ৭১ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৮৬৩ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ৪৮৫ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫৮০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৮ হাজার ১৩ জন।

তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ৮৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৫ লাখ ৯১ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ১২ হাজার ৫৬৩ জন।

হাঙ্গেরিতে একদিনে ৯ হাজার ২৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১৪০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২১ লাখ ৪১ হাজার ৫১৩ জন এবং মারা গেছেন ৪৭ হাজার ৯৩৮ জন।

ফিলিপাইনে ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৭৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩৯ লাখ ৯৯ হাজার ২২৬ জন এবং মারা গেছেন ৬৩ হাজার ৯২১ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত একদিনে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ৩৪ হাজার ৯৫০ জন এবং মারা গেছেন ২৬ জন; ইন্দোনেশিয়ায় সংক্রমিত ৩ হাজার ২৯ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের; পোলান্ডে সংক্রমিত ৯৭৬ জন এবং মারা গেছেন ২২ জন; চিলিতে সংক্রমিত ৮ হাজার ২৭৪ জন এবং মারা গেছেন ২৩ জন।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page