September 18, 2026, 1:19 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

গণহত্যার ঘটনায় নিহত স্বজনদের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর সংহতি প্রকাশ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুক্রবার ব্রিটিশ কলাম্বিয়ায় গণহত্যার ঘটনায় নিহত আটজনের আত্মীয়স্বজনের সাথে সংহতি প্রকাশ করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কার্নি ভুক্তভোগীদের সন্ধ্যাকালীন এক স্মরণ সভায় বলেন, ‘আমি জানি, আমার কোনো কথাই আপনাদের সন্তানদের ফিরিয়ে আনতে পারবে না। আমি জানি যে, আমার বা কারও কোনও কথাই আজ রাতে আপনার ঘরের নীরবতা কাটাতে পারবে না।’

কার্নি বলেন, আমরা আপনাদের পাশে আছি এবং ক্যানাডিয়ানরা আপনার পাশে আছে, এবং আমরা সর্বদা আপনার পাশে থাকব।’

বিরোধীদলীয় নেতা পিয়েরে পোইলিভরে এবং দেশের অন্যান্য দলের প্রধানরা তখর কার্নির সঙ্গে ছিলেন।

মঙ্গলবার, টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ বছর বয়সী এক ট্রান্সজেন্ডার নারী প্রথমে তার মা এবং সৎ ভাইকে হত্যা করার পর গুলি চালিয়ে পাঁচজন ছাত্র এবং একজন শিক্ষককে হত্যা করে। এরপর আক্রমণকারী নিজেই আত্মহত্যা করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page