February 15, 2026, 2:50 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আনসার ও ভিডিপি বাহিনী দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত : তারেক রহমান নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন বিএনপিকে বিজয়ী মেনে নেওয়ার ঘোষণা দিলেন জামায়াতের আমির চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৭ দিন পর খালে ভেসে উঠলো যুবকের মরদেহ বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়া ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টি করায় নিজ দলীয় কর্মীদের পুলিশে দিলেন বিএনপির নবনির্বাচিত এমপি নির্বাচন–পরবর্তী সহিংসতায় বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত নেপালে নির্বাচনের আগে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিশাল সমাবেশ
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল অরবিসের সহায়তায় দৃষ্টি ফিরে পেলো ১৪ রোহিঙ্গাসহ ১৮ শিশু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অরবিসের সহায়তায় দৃষ্টি প্রতিবন্ধী ১৮ শিশুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ওইসব শিশু দেখতে পেলো পৃথিবীর রঙিন আলো। তিন দফায় রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় মিলিয়ে মোট ১৮ শিশুর সফল অস্ত্রোপচারের পর তারা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পায়।

সর্বশেষ শুক্রবার (২৮ অক্টোবর) ছয় শিশুর চোখের বাঁধন খুলে দেওয়া হয়। এর মাধ্যমে তিন ধাপে ১৮ শিশুর চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হলো।

এর আগে ৬ সেপ্টেম্বর ৬ জন, ২০ অক্টোবর ৬ জন ও ২৭ অক্টোবর ৬ জনের অস্ত্রোপচার করা হয়। এদের মধ্যে ৪ জন স্থানীয় ও ১৪ জন রোহিঙ্গা শিশু। এসব শিশুর অস্ত্রোপচার করেন ডা. নাসিমুল গনি চৌধুরী। তত্ত্বাবধানে ছিলেন কক্সবাজার বায়তুশ শরফ (ক.বা.শ) হাসপাতালের ম্যানেজার (প্রোগাম অ্যান্ড অপারেশন) শহীদ উদ্দিন মাহমুদ, এমআইএস অফিসার এম এইচ এম অহিদুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর জামিল উদ্দিন বাপ্পী প্রমুখ।

আই কেয়ার সার্ভিসেস ফর দ্য চিলড্রেন অব উখিয়া অ্যান্ড টেকনাফ ইন কক্সবাজার ডিস্ট্রিক, আন্দ্রেরি হেলফির সহায়তায় অরবিস ইন্টারন্যাশনাল এটি বাস্তবায়ন করে। কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের তত্ত্বাবধানে অস্ত্রোপচারে টেকনিক্যাল সার্পেট দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল।

অরবিস কর্মকর্তারা বলেন, ১৯৮৫ সালে উড়ন্ত চক্ষু হাসপাতালের মাধ্যেমে অরবিস বাংলাদেশে কাজ শুরু করে। বিশ্বের ৯২টি দেশে অরবিসের কার্যক্রম বিস্তৃত রয়েছে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page