August 28, 2026, 4:13 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ১৬০ জনের মৃত্যু ; শনাক্ত ৩  লাখ ৮ হাজার ১৩৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯২ হাজার ২৪৩ জনে। এসময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  লাখ ৮ হাজার ১৩৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৫০ লাখ ৮ হাজার ১৪২ জন।

আগের দিন বিশ্বে করোনায় ১ হাজার ৯৩ জনের মৃত্যু ও ৩ লাখ ৩৪ হাজার ৬৮৩ জন সংক্রমিত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রে ও দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জার্মানি। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে জার্মানি, ব্রাজিল, ইতালি, রাশিয়া, ফ্রান্স ও তাইওয়ানের মতো দেশগুলো।

শনিবার (২৯ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন এবং মারা গেছেন ১৬৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৩০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৪৪ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ২২৩ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৯৫ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯৩ লাখ ৩১ হাজার ৬১০ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৫ হাজার ১৬৬ জনে।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ৮৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৫ লাখ ৪ হাজার ২২৪ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ২৫ জন।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ১১৯ জন ও সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬৯ জন। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ছয় লাখ ৮৮ হাজার ১৩২ জন এবং শনাক্ত হয়েছেন তিন কোটে ৪৮ লাখ ৬৪ হাজার ৩১৭ জন।

আজকের বাংলা তারিখ



Our Like Page