September 28, 2026, 4:24 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু ; নতুন শনাক্ত ৬৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৯ জনের।এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ৬৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জন। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ১৪৮ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৬৫৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৬৬১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৩০৩টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ, তার বয়স ৩১ থেকে ৪০ বছরে মধ্যে, তিনি রাজশাহী বিভাগের সরকারি হাসপাতালে মারা যান।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন নয়জন এবং আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন একজন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫১ হাজার ৭৫৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২১ হাজার ৬৪৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩০ হাজার ১১২ জন।

আজকের বাংলা তারিখ



Our Like Page