September 28, 2026, 5:25 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শা থানা পুলিশের চলমান অভিযানে হযরত আলী (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী আটক হয়েছে। পুলিশ জানায়, হজরত আলী শার্শার ১ নম্বর ডিহি ইউনিয়ন যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

আটক হযরত আলী শার্শা থানার ফুলসার মাঝেরপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীন ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২-এর মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সোমবার রাত ৩টার দিকে শার্শা উপজেলার ফুলসার গ্রামে হযরত আলীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক হযরত আলীকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page