March 10, 2026, 2:09 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৫৩৩ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ২১ হাজার ৪১৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৩ হাজার ১৯৩ জনে। এসময়ে নতুন করে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৪১৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ২৪১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান এক হাজার ১৬০ জন। ওই সময় নতুন করে সংক্রমিত হন তিন লাখ আট হাজার ১৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এছাড়া দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে ইতালি, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, ফিলিপাইনের মতো দেশগুলো।

রোববার (৩০ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় করোনায় জাপানে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৫২৩ জন। এ সময়ে দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন ৫৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত জাপানে করোনায় মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৩২ হাজার ৬৪০ করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সবশেষ ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৩৩ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮৩৭ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৪৪৭ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৫ হাজার ১৯৯ জনে।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭৯ জন। এ সময়ে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১০৭ জন। এ নিয়ে রাশিয়ায় করোনারোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৯২২ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ২৯ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৭৯৯ জন এবং মারা গেছেন ৭৬ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ২৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৯ হাজার ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ১১ জন ও সংক্রমিত হয়েছেন ৯০১ জন। করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ছয় লাখ ৮৮ হাজার ১৪৩ জন এবং শনাক্ত হয়েছেন তিন কোটে ৪৮ লাখ ৬৫ হাজার ২১৮ জন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page