May 10, 2026, 5:00 pm
শিরোনামঃ
পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে : অর্থমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেলমন্ত্রী গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা নাটোরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক যশোরে পরকীয়া প্রেমিককে হত্যার পর মরদেহ ঘরের ভেতর পুঁতে সিমেন্ট ঢালাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন ইরানি জাহাজে হামলা হলেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হবে : আইআরজিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের আওয়ামী লীগের সভাপতিকে ‘হানি ট্র্যাপ’ করে ব্ল্যাকমেলের অভিযোগে ৩ জন আটক 
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৬৮৮ জনের মৃত্যু ;  শনাক্ত ১ লাখ ৩২ হাজার ১২০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ১২০ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯৫৯ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৪ হাজার ৫২০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৮৯৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে তাইওয়ানে, ২২ হাজার ৬৩৪ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ৫৯ জন।

অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে ১১২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৬৮ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ১৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৬১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৭২১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯৫ হাজার ৩১৫ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৫০ জন, রাশিয়ায় ৭১ জন, থাইল্যান্ড ও পেরুতে ৩৩ জন করে, ফিলিপাইনে ৪১ জন এবং ইনদোনেশিয়ায় ৩৪ জন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page