May 28, 2026, 7:09 pm
শিরোনামঃ
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি : অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন শরীয়তপুরে ৩০ গরুসহ নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ৮৮ দিন পর ইন্টারনেট সংযোগ চালু করল ইরান
এইমাত্রপাওয়াঃ

যশোরের আরবপুর ইউপি নির্বাচন : বিপুল ভোটে জয়ী শাহারুল

ইয়ানূর রহমান : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী শাহারুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। বুধবার সন্ধ্যায় ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণার সময় রিটার্নিং
কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী তাকে বিজয়ী ঘোষণা করেন।

তিনি জানান, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে নৌকার প্রার্থী শাহারুল ইসলাম ৯ হাজার ৮০৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আনারস মার্কার প্রার্থী শহীদুজ্জামান শহীদ ৫ হাজার ৮৪ ও চশমা মার্কার প্রার্থী আসাদুজ্জামান খোকন ৩ হাজার ২৭ ভোট পেয়েছেন।

জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, আরবপুর ইউনিয়নবাসীকে আমরা সুষ্ঠু, সুন্দর এবং প্রতিদ্বন্দিতাপূর্ন একটি নির্বাচন দিতে পেরেছি।১৬টি কেন্দ্রে ৮৯টি বুথে ভোটারা ইভিএমে ভোট প্রদান করেছে। ‘

প্রসঙ্গত, চলতি বছরের পহেলা জানুয়ারি নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য মীর আরশাদ আলী রহমান দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ মাসের মাথায় গত ১৩ জুন তিনি মৃত্যু বরণ করলে নির্বাচন কমিশন পদটি শুন্য ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page