November 26, 2026, 2:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

টুইটারের ৩ হাজার ৭০০ কর্মী ছাটায়ের পরিকল্পনা ইলন মাক্সের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ধনকুবের ইলন মাস্ক ৪৪ বিলিয়নে টুইটার কিনে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বড়সড় পরিবর্তন যে আনছেন তা আগেই শোনা যাচ্ছিল। এমনকি বড় ধরনের ছাঁটাইয়েরও গুঞ্জনের ডানপালা মেলে। এ অবস্থায় ব্লুমবার্গ জানিয়েছে, খরচ কমাতে টুইটার ইনকর্পোরেটেডের প্রায় ৩ হাজার ৭০০ কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন সিইও ইলন মাস্ক।

নতুন মালিকানায় শুক্রবার (৪ নভেম্বর) চাকরি ছাঁটাইয়ের তালিকা প্রকাশ হতে পারে।  ইলন মাস্ক ১ নভেম্বরের আগে টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এমন এক প্রতিবেদনের বিষয়ে পরবর্তীতে অস্বীকার করেন। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স টুইটারের কাছে মন্তব্য জানতে চাইলে উত্তর পাওয়া যায়নি।

সূত্রের বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিদ্যমান নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে চান। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হতে পারে।

বর্তমানে টুইটারে ৭ হাজার ৫০০ কর্মী রয়েছে। সেই হিসেবে ছাঁটাই করা হলে চাকরি হারাবেন প্রায় ৩ হাজার ৭০০ কর্মী। রয়টার্স চলতি সপ্তাহের শুরুতে একাধিক সূত্রের বরাতে জানায়, মাস্ক কোম্পানিতে প্রথম ধাপে টুইটারের এক চতুর্থাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছেন।

উল্লেখ্য, অনেক জলঘোলা করে অক্টোবরের শেষ দিকে টুইটার কিনে নেওয়ার কথা জানান বিশ্বের শীর্ষ ধনী মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চার হাজার চারশ’ কোটি (৪৪ বিলিয়ন) মার্কিন ডলারে টুইটার কেনার বিষয়টি নিশ্চিত করেন নিজেই। একই সঙ্গে নিজের অ্যাকাউন্ট পরিবর্তন করে নাম দেন ‘টুইটার বস’।

টুইটার কেনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তাকে ছাঁটাই করেন। এর মধ্যে প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল রয়েছেন। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page