March 26, 2026, 10:50 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৯৮০ জনের মৃত্যু ; শনাক্ত ৩ লাখ ২৬ হাজার ৬২৯

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৬২৯ জন।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের দিন বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিশ্বে করোনায় ৭৫১ জনের মৃত্যুর পাশাপাশি ২ লাখ ৪২ হাজার ৯৮০ জনের শনাক্তের তথ্য দেওয়া হয়।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৯৭ হাজার ৫৭২ জন। আর শনাক্ত বেড়ে হয়েছে ৬৩ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ২৬০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, রাশিয়া, জাপান ও ফ্রান্স।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৩৩ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৬ হাজার ৬৩৫ জন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৭ জন। আর ২৮ হাজার ৯০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে মোট ১০ লাখ ৯৭ হাজার ৮৮১ জনের।

এছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৮১ জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page