July 9, 2026, 2:53 am
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও জঙ্গল সলিমপুরে দুই শিশুর মৃত্যু মাগুরা পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনার শীর্ষে মাসুদ হাসান খান কিজিল দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু : তথ্য উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণ চেষ্টা মামলা ; তিনজনের ১০ বছর করে কারাদণ্ড চাঁদপুরে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক গাজায় বসতি স্থাপন কেবল শুরু : ইসরায়েলের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের পর এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৮৬৬ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ৩১ হাজার ৩০৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৩১ হাজার ৩০৬ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ৯৮০ জন। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩ লাখ ২৬ হাজার ৬২৯ জন। সবমিলিয়ে বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৪ হাজার ২২৩ জনে। এছাড়া শনাক্ত বেড়ে হয়েছে ৬৩ কোটি ৭২ লাখ ৩৯ হাজার ৮১৫ জন।

শনিবার (৫ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৪৮ জন। দেশটিতে এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৩১২ জন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৬ লাখ ২ হাজার ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯৮ হাজার ৩৮ জন।

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৪২৪ জন। এ সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৫ জনে। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৭০১ জন।

এছাড়া ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ৭৮ জন। ব্রাজিলে এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৩৮ জন এবং মারা গেছেন ৬৮ জন। সবশেষ ২৪ ঘণ্টায় জাপানে ৩৪ হাজার ৬৪ করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৫৯ জন মারা গেছেন। রাশিয়ায় এ সময়ে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৪৯ জন এবং মারা গেছেন ৭১ জন।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page