March 17, 2026, 9:22 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৪৩৪ জনের মৃত্যু ; শনাক্ত ২ লাখ ৯ হাজার ৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৬ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৩৭৯ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৬ হাজার ৭২৩ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ১৬৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৮২৭ জন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি, ৬৬ হাজার ৩৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে জাপানে। এসময়ে দেশটিতে মারা গেছেন ৪৬ জন।

অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায় ৬২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৬৬ জনের।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ৬৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৯৬ লাখ ৬২ হাজার ৫৫২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯৮ হাজার ২৭৩ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৬ জন, তাইওয়ানে ৪৭ জন, কানাডায় ৩৩ জন, ফিলিপাইনে ৩৪ জন এবং ইনদোনেশিয়ায় ২২ জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page