October 16, 2026, 9:31 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

পশুর ভিতর মনুষত্ব আর মানুষের ভিতরে পশুত্ব বিরাজমান ; ছয় ছানা ফেলে পালাল বাঘ ; বড় করল কুকুরে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘একটি কুকুরের দিকে এগিয়ে আসছে একাধিক অতিকায় বাঘ। ওজন প্রায় ১৫০ থেকে ২০০ কেজির কাছাকাছি। কুকুরের ঘাড়ের কাছে নিজের মুখটা নিয়ে যাচ্ছে সে। এই বুঝি কামড় বসাল কুকুরের ঘাড়ে। কিন্তু এ কী! কামড়ানোর বদলে কুকুরটিকে আদর করতে শুরু করল বাঘটি।

কিন্তু বাঘটি কাছে যেতেই বিরক্ত হয়ে গর্জে উঠল কুকুরটি। সেই ডাকে বাঘের ‘হালুম’ও জব্দ হয়ে গেল। চিনের একটি চিড়িয়াখানার দৃশ্য এটি। সেখানে একটি বাঘের খাঁচার মধ্যে দিব্যি হেঁটেচলে ঘুরে বেড়াতে দেখা গেছে একটি কুকুরকে।

মজার বিষয় হলো, আক্রমণ করার বদলে বাঘগুলো কুকুরটির দিকে আদুরে ভঙ্গিতে এগিয়ে গেল। গলা জড়িয়ে মাথাও ঘষতে দেখা গেছে তাদের। চিড়িয়াখানার এক কর্মী জানান, এই কুকুরটিকে ‘মা’ মনে করে বাঘগুলো। এ কী করে সম্ভব?

চিনের এক চিড়িয়াখানায় এই ছয়টি বাঘের জন্ম দিয়েছিল এক বাঘিনী। জন্ম দেওয়ার পরেই বাঘের ছানাগুলোকে ফেলে পালিয়ে যায় তাদের মা। শাবকগুলোর প্রাণ বাঁচানো নিয়ে চিন্তায় ঘুম উড়ে যায় চিড়িয়াখানার কর্মীদের। মায়ের দুধ না খেলে যে তাদের বেঁচে থাকাই দায় হয়ে উঠবে।

তবে কি সদ্যোজাত শাবকগুলো মায়ের যত্নের অভাবে মারা যাবে? চিড়িয়াখানার কর্মীরা সিদ্ধান্ত নেন, যত দিন বাঘের এই শাবকগুলো বড় না হয়, তত দিন পর্যন্ত একটি কুকুরের কাছে বড় হবে তারা।

পরিকল্পনা ছিল, বাঘগুলো পরিণত বয়সের গণ্ডি ছুঁয়ে ফেললেই কুকুরটিকে খাঁচার ভেতর থেকে সরিয়ে ফেলবেন তারা। মাংসের স্বাদ পেয়ে বাঘগুলো যদি কুকুরটিকে মেরে ফেলে! সেই ঝুঁকি নিতে চাচ্ছিলেন না তারা।

যেমন ভাবা তেমন কাজ। গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুরকে খাঁচার ভেতরে রেখে দিলেন চিড়িয়াখানার কর্মীরা। গোল্ডেন রিট্রিভারটির কাছেই বড় হয়ে উঠেছে বাঘগুলো। শাবকগুলোকে যত্নে লালন পালন করেছিল সেই কুকুর মা।

বাঘগুলো পূর্ণবয়স্ক হয়ে গেলে খাঁচা থেকে কুকুরটিকে বের করে দেন চিড়িয়াখানার কর্মীরা। যদি কুকুরটিকে বাঘগুলো খেয়ে ফেলে, সেই ভয়েই কুকুরটিকে খাঁচা থেকে সরিয়ে ফেলেন তারা।

কিন্তু এতে হিতে বিপরীত হয়। কুকুরটিকে সরিয়ে দেওয়ার পর বাঘগুলো বিমর্ষ হয়ে পড়ে। বেশির ভাগ সময় মনখারাপ করেই বসে থাকত বাঘগুলো। পরীক্ষা করার জন্য আবার কুকুরটিকে খাঁচার মধ্যে পাঠিয়ে দেন কর্মীরা।

ব্যস, সঙ্গে সঙ্গে মনবদল! ‘মায়ের’ দেখা পেয়ে যেন প্রাণ ফিরে পায় বাঘগুলো। বাঘগুলোর কাছে রক্তের চেয়ে মাতৃত্বের স্বাদ বেশি। গোল্ডেন রিট্রিভারের সঙ্গে তাদের সম্পর্কের বাঁধন দেখে তেমনটাই বলছেন চিড়িয়াখানার কর্মীরা।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page