August 28, 2026, 6:51 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ; নতুন শনাক্ত ৩৫ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ২৯ হাজার ৪২৭ জনের মৃত্যু হলো। এসময়ে এই আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

আর ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page