November 4, 2026, 2:38 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সেনারা খেরসনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার সেনারা খেরসনে যুদ্ধাপরাধ করেছে। তিনি জানান, রুশ সেনাদের দখলকৃত খেরসনে প্রায় চার শতাধিক যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। তদন্তকারীদের অনুসন্ধানে এই তথ্য উদঘাটিত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের বুচা, ইজিয়াম ও মারিউপোলে গণকবর পাওয়া গেছে। এই নৃশংসতার জন্য রাশিয়ান সেনাদের দায়ী করেছে ইউক্রেন।

তবে এখন পর্যন্ত বিবিসি এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি। অভিযোগ অস্বীকার করে মস্কো জানিয়েছে, মস্কোর সেনারা ইচ্ছাকৃতভাবে কোনও সাধারণ নাগরিককে হত্যা করেনি।

খেরসন স্বাধীন হয়ে গেলেও ইউক্রেন কর্তৃপক্ষ শহরটিতে কারফিউ জারি করেছেন। খেরসনে যাওয়া আসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, রুশ সেনারা দেশের যেসব অঞ্চলে প্রবেশ করেছে সেখানেই নৃশংসতা করেছে। তারা খেরসনেও এই একই কাজ করে গেছে। তারা অবশ্যই এসব হত্যাকাণ্ডের বিচার করবেন।

ফেব্রুয়ারিতে ইউক্রেন আগ্রাসনের পর খেরসনই একমাত্র অঞ্চল যা দীর্ঘদিন ধরে রুশ সেনাদের দখলে ছিলো। গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ক্রেমলিনের একটি অনুষ্ঠানে খেরসনসহ আরও তিনটি অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড বলে দাবি করেন। কিন্তু শুক্রবার (১১ নভেম্বর) খেরসনকে ইউক্রেন সেনারা স্বাধীন করেছেন।

প্রায় ৩০ হাজার রাশিয়ান সেনাকে অপসারণ করার পর খেরসনের অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে। তবে অনেকের মনে আশঙ্কা রয়েছে, কিছু সংখ্যক রাশিয়ান সেনা এখনো ছদ্মবেশে ইউক্রেনে লুকিয়ে থাকতে পারে।

এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট জানান, রাশিয়ার সেনাদের আটক করা হয়েছে। তবে যারা এসব নৃশংসতার পেছনে আছেন তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। ইউক্রেনের সেনারা ইন্টারনেট ও টিভি সংযোগ করার জন্য কাজ করছেন। যতদ্রুত সম্ভব পানি ও বিদ্যুৎ সরবরাহ করা হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page