July 12, 2026, 9:37 am
শিরোনামঃ
২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে : কৃষিমন্ত্রী চিকিৎসকদের ছুটি বাতিলসহ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা কক্সবাজারে ঢাকাগামী বাস থেকে ৯২ হাজার পিস ইয়াবাসহ হেল্পার আটক ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত ইরানের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা অবকাঠামোয় হামলা হলে ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না : ইরানের নিরাপত্তা প্রধান যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় রাজি ইরান : ট্রাম্প সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
এইমাত্রপাওয়াঃ

৩৮টি রাষ্ট্রীয় খাতে সেবা পাওয়ার ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি অর্থবছর ৩৮টি রাষ্ট্রীয় খাতে সেবা পাওয়ার ক্ষেত্রে এখন রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র লাগবে। আগে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলেই প্রযোজ্য ক্ষেত্রে নানা ধরনের সেবা পাওয়া যেতো। এখন শুধু টিআইএন থাকলেই কাজ হবে না, আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্রও জমা দিতে হবে।

তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সাধারণ বা বিশেষ আদেশ জারি করে যেকোনো ব্যক্তিকে প্রমাণপত্র দাখিল থেকে অব্যাহতি দিতে পারবে।

প্রমাণপত্র হলো, জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত রিটার্নের প্রাপ্তি স্বীকার পত্র বা করদাতার নাম, টিআইএন বা করবর্ষসংবলিত সনদ। এ ধরনের সনদ সিস্টেম জেনারেটেড সনদ হিসেবেও পরিচিত। এ ছাড়া করদাতার নাম, টিআইএন বা করবর্ষ উল্লেখ করে উপকর কমিশনারের পক্ষ থেকে করদাতাকে দেওয়া প্রত্যয়নপত্রও রিটার্নের প্রমাণপত্র হিসেবে গ্রহণ   করা হবে।

এবারের ২০২২-২৩ অর্থ বছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী যেসব ক্ষেত্রে রিটার্নের প্রমাণপত্র দেখাতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল- কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ, কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা শেয়ারধারী হতে হলে, আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখতে, সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে, সমবায় সমিতির নিবন্ধন গ্রহণে, সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে, সিটি করপোরেশন, জেলা সদরের পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ লাখ টাকার জমি, ভবন বা ফ্ল্যাট বিক্রয় বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে, ক্রেডিট কার্ড গ্রহণ ও বহাল রাখতে, মুসলিম আইন অনুযায়ী, নিকাহ রেজিস্ট্রার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে, বাণিজ্য সংগঠন বা পেশাজীবী সংস্থার সদস্য পদ প্রাপ্তি ও বহাল রাখতে হলে, আমদানির জন্য ঋণপত্র খুলতে, পোস্ট অফিসে ৫ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খোলার ক্ষেত্রে, ১০ লাখ টাকার বেশি ঋণ ব্যাংক হিসাব খোলা ও বহাল রাখতে হলে, ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে। সব মিলিয়ে ৪০টি প্রকারভেদ দেওয়া হয়েছে আয়কর নির্দেশিকায়।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page