April 25, 2026, 8:11 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গের ময়ূরকান্ডে শিবু বর্মণ ১৪ দিনের জেলহেফাজতের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়ূর ফ্যাজিয়ানিডি পরিবারের অন্তর্ভুক্ত অত্যন্ত সুন্দর একটি পাখি। সাধারণত এশিয়ায় দুই প্রজাতির এবং আফ্রিকায় এক প্রজাতির ময়ূরের দেখা মেলে। এশিয়ার দুটি প্রজাতির একটি নীল ময়ূর আরেকটি সবুজ ময়ূর। নীল ময়ূর ভারতের জাতীয় পাখি। পুরো ভারতীয় উপমহাদেশেই এর দেখা মেলে। এই ময়ূরকে পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। তবে সম্প্রতি এক অন্য রকম ঘটনা ঘটেছে।

ময়ূরের গলা চেপে ধরে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের অভিযোগে শিবু বর্মণ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের বন বিভাগ। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের দায়ে তাকে দমনপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অতিরিক্ত ফিল্ড ডিরেক্টর পল্লব মুখোপাধ্যায় বলেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পারি। বন দপ্তরের আইনে শিডিউল ওয়ানে আছে ময়ূর। ময়ূরকে বিরক্ত করা, উত্ত্যক্ত করা কিংবা ধরা বন্যপ্রাণী আইনে বড় অপরাধ। এ ঘটনা বন্যপ্রাণী শিকারের সামিল।

ওয়াইল্ড লাইফ অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা ওই ময়ূরের হদিস পাইনি। কী উদ্দেশ্যে আইন অমান্য করে  ছবি পোস্ট করা হয়েছে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়।’ অভিযুক্ত শিবুকে ১৪ দিনের জেলহেফাজতের নির্দেশ দিয়েছেন আলিপুর আদালত। এদিকে ময়ূর হত্যা করেনি দাবি করে গ্রেপ্তার শিবুর স্ত্রী জানান, রাস্তার ধারে একটা ময়ূর পড়ে থাকতে দেখে সেটিকে তুলে সরিয়ে দেন শিবু। সে সময় ময়ূরটির সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় বনবিভাগ তার স্বামীকে গ্রেপ্তার করেছে। সূত্র : ইয়াহু নিউজ

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page