September 18, 2026, 7:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

এশিয়া-প্যাসিফিক সম্মেলন থেকে ফিরে কোভিড পজিটিভ হলেন হংকং নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হংকং নেতা জন লী এশিয়া-প্যাসিফিক সম্মেলন থেকে ফেরার পর করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তিনি চীনের প্রেসিডেন্ট এবং অন্যনা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাত করার কয়েকদিন পর এ ভাইরাসে আক্রান্ত হলেন। সোমবার নগরীর সরকার একথা জানিয়েছে খবর এএফপি’র।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ফোরামের এক সম্মেলনে যোগ দিতে লী গত সপ্তাহে ব্যাংকক সফর করেন। তার দপ্তর জানায়, তিনি সেখানে অবস্থান করার সময় চার দিনের প্রত্যেক দিন করোনাভাইরাস সনাক্তের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় নেগেটিভ হয়েছিলেন।
সরকারি বিবৃতিতে বলা হয়, ‘এ প্রধান নির্বাহী সেন্টার ফর হেলথ প্রটেকশনের দেয়া গাইডলাইন অনুসরণ করে আলাদা থেকে চিকিৎসা গ্রহণ করছেন।’
প্রায় তিন বছর আগে বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার পর অ্যাপেক সম্মেলনে অংশগ্রহণ ছিল লীর প্রথম বিদেশ সফর। এর পাশাপাশি গত জুলাইয়ে হংকংয়ের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।
লী এ ফোরামে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী হসিয়েন লং, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন ফুকের পাশাপাশি অন্যান্য সিনিয়র কর্মকর্তার সাথে সাক্ষাত করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page