August 28, 2026, 8:27 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু ; ভর্তি ৬০৬ জন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৪ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৬০৬ জন। এর মধ্যে ঢাকায় ২৮৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩১৭ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৯৩ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৩ হাজার ৪১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৪ হাজার ৩৬০ জন এবং ঢাকার বাইরে ১৯ হাজার ৫৩ জন।
অন্যদিকে, হাসপাতালে চিকিৎসা শেষে  সুস্থ হয়েছে ৫০ হাজার ৮২৮ জন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৯৬২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৭ হাজার ৮৬৬ জন সুস্থ হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page