October 19, 2026, 2:16 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

কাজাখ নির্বাচনে জয় পাওয়ায় তোকায়েভকে অভিনন্দন পুতিনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাখস্তানের আগাম প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল বিজয় অর্জন করায় ক্ষমতাসীন নেতা কাসিম-জোমরাত তোকায়েভকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 ক্রেমলিন থেকে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে পুতিন বলেন, জনগণের কাছ থেকে যে বিশ্বাসযোগ্য রায় পেয়েছেন তা জাতীয় উন্নয়ন এগিয়ে নিতে আপনি যে উদ্যোগ নিয়েছেন সেটি বাস্তবায়নের সুযোগ তৈরি করবে।
কাজাখস্তানের সাথে রাশিয়ার ঐতিহাসিক সম্পর্ক থাকলেও ইউক্রেনে রুশ হামলার পর এতে টানাপোড়েন শুরু হয়। কারণ, সাবেক সোভিয়েতভুক্ত কাজাখস্তান পশ্চিমের সাথেও একটি ভারসাম্যমূলক সম্পর্ক বজায়ের চেষ্টা করছিল।
বিবৃতিতে পুতিন দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব, বন্ধুত্ব, প্রতিবেশিতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রশংসা করেন।
তিনি বলেন, এসব উন্নয়নে আমরা একযোগে কাজ করে যাব।
কাজাখস্তানের নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল থেকে জানা গেছে, তোকায়েভ (৬৯) রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৮১.৩১ শতাংশ ভোট পেয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান নজরায়েভের হাত ধরে ২০১৯ সালে ক্ষমতায় বসেন।
নির্বাচনে অন্য পাঁচ প্রার্থীর কেউই দুই অংকের ভোট পান নি।  মাত্র ৫.৮ শতাংশ ভোটার বাকী সকল প্রার্থীকে ভোট দেন।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কাজাখস্তানে এলপি গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে জানুয়ারিতে বড়ো ধরনের বিক্ষোভ হয়। তোকায়েভ কঠোর হাতে সে বিক্ষোভ দমন করেন।
বলা হচ্ছে, রোববারের নির্বাচনের মধ্যদিয়ে তিনি তার ক্ষমতাকে আরো পাকাপোক্ত করার সুযোগ পাচ্ছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page