November 20, 2026, 4:09 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় ৭৬১ জনের মৃত্যু, শনাক্ত ১ লাখ ৭৫ হাজার ৪১০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৬১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪১০ জন। আগের দিন মারা গেছেন ৪৭৩ জন ও সংক্রমিত হন ২ লাখ ১৮ হাজার ৩১৫ জন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৪৬০ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ২৭ হাজার ৩৯৩ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬২ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৮৮ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৯ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪২৪ জন ও মারা গেছেন ৫৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৮ হাজার ৩৩৮ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৬ লাখ ২১ হাজার ৪৬৭ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে জাপানের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ২৯ হাজার ৩৩৫ জন এবং মারা গেছেন ৯৪ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার ১৭৪ জন, মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৩৩৮জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ২ হাজার ৯১৫ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৩। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২ লাখ ৫১ হাজার ৩৫৪ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৮৬৫ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৭ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৩১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page