August 28, 2026, 10:46 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি ; নতুন শনাক্ত ৩৩ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময়ে বাংলাদেশে ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ৫৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ০২ শতাংশ। মঙ্গলবার করোনা শনাক্তের হার ছিল দশমিক ৮৯ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৮৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৪৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৪৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ১৫৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৮ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২২ জন। শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৮৩ শতাংশ।

আজকের বাংলা তারিখ



Our Like Page