August 17, 2026, 8:00 am
শিরোনামঃ
রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতে জলপ্রপাতের কাছে সেলফি তুলতে গিয়ে ৪ কিশোরীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বেলাগাভির কাছে কিটওয়াদ জলপ্রপাতে শনিবার (২৬ নভেম্বর) কয়েকটি কিশোরী সেলফি তোলার চেষ্টা করছিল। একপর্যায়ে অসাবধানতার কারণে জলপ্রপাতে পড়ে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময় চার কিশোরী জলপ্রপাতের কাছে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন। নিহত চার কিশোরী বেলগাভির কামাত গালির একটি মাদ্রাসার ছাত্রী।

মূলত সেলফি তোলার সময় মোট পাঁচজন একসঙ্গে নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা কোনোভাবে একজনকে উদ্ধার করেন। কিন্তু বাকিদের বাঁচানো সম্ভব হয়নি।

কর্নাটকের বেলাগাভির কাছে অবস্থিত ওই জলপ্রপাত দেখতে মাঝেমধ্যেই ভিড় করেন পর্যটকরা। একইভাবে, শনিবার সেখানে ৪০ কিশোরী পিকনিক করতে গিয়েছিল সেখানে। এরপরই ঘটে দুর্ঘটনা। একটি মেয়েকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বেলাগাভি জেলা পুলিশের ডেপুটি কমিশনার রবীন্দ্র গাদাদি। আহত মেয়েটির চিকিৎসা চলছে বেলাগাভি ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে পুলিশ নজর রাখছে। হাসপাতাল চত্বরে পুলিশও মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page